1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

মেসেঞ্জার গ্রুপে নিতো মাদকের অর্ডার :: নারী দিয়ে সরবরাহ

Reporter
  • Updated Wednesday, October 11, 2023
  • 145

সময় ডেস্ক : ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলে মাদকের অর্ডার নিতেন। এরপর সেই মাদক সরবরাহ করতেন একজন নারীকে দিয়ে। এমনই একটি চক্রের মূলহোতা ইফতেখার উদ্দিন সাকিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম। সোমবার (৯ অক্টোবর) রাতে উত্তরায় পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ লাখ টাকার এক কেজি আইস, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তরা পূর্ব থানার একটি টহল পুলিশ দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে- ঢাকার আশপাশের জেলা থেকে মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে। সে তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সাকিবের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ‘ক্রিস্টাল মেথ’ মাদক, যার বাণিজ্যিক নাম ‘আইস’ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি উত্তরার ৫ নম্বর সেক্টরে থেকে একটি মাদক কারবারি চক্র গড়ে তোলেন। এই চক্রটি মূলত ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলে মাদকে অর্ডার নিতো। এরপর নারী দিয়ে মাদক সরবরাহ করে। সন্দেহ এড়াতে মবিলের কার্টনের ভেতর মাদক পরিবহন করতো তারা। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD