
স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের পাশ^বর্তী কাদিরপুরে মহাসড়কে কাজ করতে গিয়ে ড্রেজার মেশিনের ওপর পড়ে আহসান মিয়া (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বরিশাল জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
গতকাল বুধবার দুপুরে সে শাল্লা উপজেলায় মহাসড়কে কাজ করার সময় ড্রেজার মেশিনের নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে নদীর এ পাড়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াউল করিম লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।
Designed by: Sylhet Host BD