1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

লাখাইয়ে পারিবারিক কলহের জেরে গরম পানি নিক্ষেপ আহত :: স্বামী-স্ত্রী

Reporter
  • Updated Sunday, October 15, 2023
  • 209

জুয়েল চৌধুরী : লাখাইয়ে যৌতুকের জন্য মুক্তা আক্তার নামে (৩০) নামের এক স্ত্রীকে গরম পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আশংকাজনক অবস্থায় তাকে গতকাল শনিবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সে সিংহগ্রামের তারিকুর রহমানের স্ত্রী। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। এরপর উভয়ই তারা ঢাকা বসবাস করে। সম্প্রতি তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ঢাকা থেকে রওয়ানা দেয়। গতকাল শনিবার ভোরে বুল্লা বাজারে পৌঁছলে তার শরীরে তরল জাতীয় কিছু ছুঁড়ে সটকে পড়ে স্বামী। এ সময় তার স্বামীও আহত হয়।
লোকজন মুক্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম সদর হাসপাতালে আসেন। তবে তিনি জানান, যতদূর জেনেছি এসিড নয়, ঢাকাতে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই আহত হয়েছে। তবুও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD