1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

বাহুবলে হাইওয়ে পুলিশের মাইক্রো চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে :: মা মেয়ে গুরুত্বর আহত

Reporter
  • Updated Monday, October 16, 2023
  • 197

বাহুবল প্রতিনিধি : বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের মাইক্রো চাপায় সিএনজি উল্টে কাঁদে পড়ে মা মেয়ে আহত হয়েছে। পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যশপাল নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (২৮) ২১ মাসের শিশু মেয়ে তানিশাকে সাথে নিয়ে মিরপুর বাজার থেকে একটি সিএনজি অটো রিক্সায় করে বাড়িতে আসছিলেন। এসময় সিএনজির পিছনে হাইওয়ে পুলিশের মাইক্রো বাসটি পিছনে ধাওয়া করে। সিএনজিটি ঢাকা সিলেট মহাসড়কের যশপাল নামক স্থানে আসামাত্রই হঠাৎ মাইক্রোটি সিএনজির গতিরোধ করে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে মহাসড়কের নিচে যায়। এসময় সিএনজিতে থাকা দৌলতপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (২৮) ও তার ২১ মাসের মেয়ে তানিশা আক্তার গুরুতর আহত হয়। এই ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়াকে বিষয়টি অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD