1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:13 am

লাখাইয়ে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ২

Reporter
  • Updated Tuesday, October 17, 2023
  • 212

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে ডাকাতি মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীরা হলেন মোঃ সাদেক মিয়া ও মোঃ হৃদয় মিয়া। এক বছর আগে শিবপুর এলাকায় ডাকাতির ঘটনায় সম্পৃক্ত আসামীকে রবিবার (১৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দি এলাকায় লাখাই থানার মাদনা নৌ ফাড়ীর এস আই আবু কাওছার এর নেতৃত্বে ভৈরব থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন শিবলা গ্রামের আলতাফ মিয়ার ছেলে মোঃ সাদেক মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। অপর অভিযানে লাখাই থানার এস আই নুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রবিবার (১৫ অক্টোবর) নৈশ্যকালীন প্রহরাকালীন মোড়াকরি বাজার এলাকা থেকে সন্দেহজনক ঘুরাঘুরি করলে পুলিশ আসামীকে জিজ্ঞাসা করলে সে কোন সঠিক জবাব দিতে না পারায় মোড়াকরি গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া প্রকাশ মোহন মিয়া (২২) কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল সোমবার (১৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD