1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:03 am

শায়েস্তাগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওসি বরখাস্ত

Reporter
  • Updated Tuesday, October 17, 2023
  • 198

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার (১৬ অক্টোবর) এই আদেশ এসেছে। এতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়ির বরখাস্তের পাশাপাশি রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এরপরই হবিগঞ্জের পুলিশ সুপার তিন সদস্যের এই কমিটি গঠন করেন। এতে মো. শামসুল হককে প্রধান করা হয়। গত ১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD