
জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আমির হামজ া(১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মাওঃ রুহুল আমিন এর ছেলে মোঃ আমির হামজা (১৬) দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে তার নানার বাড়িতে থাকতো। আমির হামজা গত ১৮ অক্টোবর গত বুধবার দুপুরে তার নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর তার মামা ফজলুল হক বাহুবল মডেল থানায় নিখোঁজ ডাইরি করেন। গতকার বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চন্দ্রছড়ি গ্রামে তার নানার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় আমির হামজার লাশ দেখতে পায় স্থানীয়রা।
এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজী আবিদ আলীর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আমির হামজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে বাহুবল মডেল থানা পুলিশ।
তবে আমির হামজার পিতা মাওঃ রুহুল আমিন লিখিতভাবে থানা পুলিশকে জানান, তার ছেলে মোঃ আমির হামজা এক মানসিক রোগী ছিল, সে ভারসাম্যহীন অবস্থায় মাঝে মধ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো।
Designed by: Sylhet Host BD