1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:12 pm

চুনারুঘাটে স্কুল শিক্ষিকার স্বামীকে মারধর :: বসতঘরে হামলা-লুটপাট

Reporter
  • Updated Monday, October 23, 2023
  • 197

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে এক স্কুল শিক্ষিকার স্বামী ও পরিবারের সদস্যদের বেধরক মারপিট ও বসতঘরে হামলা এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ২০ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নে মধ্য গোগাউড়া গ্রামে বাড়ির পাশে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরের দিন শনিবার স্কুল শিক্ষিকা সুফিয়া খাতুন বাদী হয়ে ৩ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন অভিযোগ কারীকে। আসামীরা হলেন, গোগাউড়া গ্রামেরম তফরিদ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন, রিপন তালুকদার ও মেজবাহ উদ্দিন, শিপন তালুকদার। অভিযোগসূত্রে জানাযায়, গত ১৮ সেপ্টেম্বর অভিযোগকারী ট্রেনিং থাকার কারনে তিনি বাড়ী থেকে সকাল ৯টায় বের হন। পরে তার মেয়ে আইভী রহমান তাকে ফোন জানান যে, তার স্বামীকে একদল দুর্বৃত্তরা মারপিট করতেছে। পরে তিনি তাৎক্ষনিক ট্রেনিং থেকে বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে এসে দেখি আমার ঘরের রুমের বিছানা কাপড় চোপড় এলো মেলো রয়েছে। আমার স্বামী মোস্তাফিজুর রহমান তালুকদারের নাকমুখ দিয়ে রক্ত পড়তেছে। পরবর্তীতে দেখতে পাই যে, আমার ঘরে থাকা ওয়ার্ডফ এর তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং ৪ ভরিস্বর্ণলঙ্কার দুর্বৃত্তরা নিয়ে যায়। ঘটনার দুই দিন পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত বিবাদীরা আমার ও আমার স্বামীর অনুপস্থিতিতে আমাদের বসত বাড়ীর পিছনের টিনের ভেড়া ও আমার পিছনের গেইটে ভেঙ্গে আমার ঘরের ভিতর প্রবেশ করিয়া আমার ১ মেয়ে ও ২ ভাইজিকে অন্য রুমে তালাবদ্ধ করিয়া আমার ঘরে থাকা ওয়ার্ডফ এর তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত অবস্থা তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল শিক্ষিকা সুফিয়া খাতুন জানান, বর্তমানে আমি আমার পরিবারকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। আমি প্রশাসনের কাছে সু-বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD