1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

আজমিরীগঞ্জে ‘শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতিফলক’ দখল করে ঘর :: উচ্ছেদ

Reporter
  • Updated Saturday, November 4, 2023
  • 210

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) স্মৃতিফলক অবমাননা করে এর সংলগ্ন জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয়া হয় এবং স্থাপনা কাজে ব্যবহৃত ৮টি টিন ও ১৫ টি বাঁশের খুটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো.শফিকুল ইসলাম উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ জগৎ জ্যোতি দাস (বীর উত্তম) সড়কের প্রবেশ মুখে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, শহীদ জগৎ জ্যোতি দাস (বীর উত্তম) স্মৃতিফলক অবমাননা করে কিছু অবৈধ দখলদার সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ আমরা অভিযান পরিচালনা করি? এসময় স্থাপনা নির্মাণকারীরা পালিয়ে যায়। নির্মাণ কাজে ব্যবহৃত টিন ও বাঁশের খুঁটি জব্দ করে স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD