1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

বানিয়াচংয়ে উপকারভোগীদের সাথে এমপি মজিদ খানের মতবিনিময় সভা

Reporter
  • Updated Friday, November 10, 2023
  • 174

আবু হানিফ বিন সাঈদ : বানিয়াচংয়ে সরকারী নিরাপত্তা বেষ্টনি ও বিভিন্ন উপকার ভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে প্রায় ৫ হাজার উপকার ভোগী নারী-পুরুষকে নিয়ে মতবিনিময় সভাটি করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালণা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। সভায় ১৫টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মোঃ আনোয়ার হোসেন, এরশাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায় ও আহমদ লস্কর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে সারাদেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তা স্বাধীনতার পর কোন সরকার করতে পারেনি। রাস্তা-ঘাট ছাড়াও বিভিন্ন ভাতার মাধ্যমে প্রান্তিক নারী-পুরুষগণ সাবলম্বী হয়েছেন। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদে বসাতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD