1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

কেয়া চৌধুরীর মনোনয়ন বৈধ দোয়া ও সহযোগীতা কামনা

Reporter
  • Updated Wednesday, December 6, 2023
  • 157

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে যাচাই-বাছাই শেষে তার (এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর) মনোনয়নটি বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি সন্তোষ প্রকাশ করে বলেন- নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে মনোনয়ন বৈধ হওয়া। এখন মূল যুদ্ধ, মানুষের দ্বারে দ্বারে যাওয়া ও তাদের ভালোবাসা পাওয়া। তিনি নবীগঞ্জ-বাহুবলবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
হবিগঞ্জ-১ আসনে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বর্তমান এমপির পিএস মোহাম্মদ শাহেদ গাজী, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মইনুর রশীদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোঃ মনিরুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনের কোন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD