1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:07 pm

জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ :: ব্যারিস্টার সুমনকে শোকজ

Reporter
  • Updated Thursday, December 7, 2023
  • 174

আজ নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট ব্যাখ্যা দেবেন সুমন

স্টাফ রিপোর্টার : জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট বিষয়টা প্রতীয়মান হয়েছে মর্মে গত সোমবার (৪ ডিসেম্বর) এক পত্রে এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আজ ৭ ডিসেম্বর সুমন ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন।
নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, উহা একটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের জন্য বাজারের ৩ রাস্তার মোড়সহ উক্ত বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান ৩টি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। ফলে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। আগামী ৭ ডিসেম্বর তারিখের মধ্যে ব্যারিস্টার সুমনকে এই কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
পত্রটির অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন), হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
ব্যারিস্টার সুমন নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে চান জানিয়ে বলেন, কমিটির কাছে আমি ৭ ডিসেম্বর লিখিত ব্যাখ্যা দেব। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মানুষ আমাকে ভালোবেসে দেখার জন্য ছুটে আসে। সেদিন ও বিকল্প হয়নি। কিন্তু বুঝতে পারিনি সেখানে এত মানুষ হবে। সেদিন সেখানে বাইরের এলাকার লোকজন গিয়ে ভিড় বাড়িয়েছিলেন। এটা নির্বাচন অনুসন্ধান কমিটির বিষয় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD