1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:06 pm

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ হলেন অনিক দেব

Reporter
  • Updated Friday, December 8, 2023
  • 134

মাধবপুর প্রতিনিধি : মামলা তদন্ত গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ফাঁড়ি এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে নভেম্বর মাসে বিশেষ পারদর্শীতার কারণে কাজের স্বীকৃতি পেলেন মাধবপুর থানার হরষপুর তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ অনিক চন্দ্র দেব। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অনিক চন্দ্র দেবের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস তুলে দেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এ বিষয়ে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনেক চন্দ্র দেব বলেন, বিগত দিনে এগার’বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছি এবং আজ ৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হয়েছি। এ রকম স্বীকৃতি কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়, আরও এগিয়ে যাওয়ার মানষিক শক্তি তৈরি করে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক উদ্ধারসহ অপরাধ নির্মূলে টিমওয়ার্ক ভিত্তিক কাজ করায় এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। এটা আমার সামনের পথকে আরও প্রশস্থ করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD