1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:09 am

বৃষ্টি কমার সম্ভাবনা বাড়বে ঠান্ডা অনুভূতি

Reporter
  • Updated Saturday, December 9, 2023
  • 185

সময় ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি ঝরছিল। বৃহস্পতিবার দেশের অনেক অঞ্চলেই দেখা মেলেনি সূর্যের। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আসা মেঘমালা থেকে সৃষ্ট এই বৃষ্টি আজ শুক্রবার অনেকটাই কমতে পারে। দেখা মিলতে পারে ঝলমলে রোদের। তবে সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি অনেকটাই বাড়তে পারে।
ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি লঘুচাপে পরিণত হয়। আবার বৃষ্টি হওয়ায় আকাশে জড়ো হওয়া মেঘও কেটে যাচ্ছে। বাতাসের জলীয় বাষ্প কমে গেলে ও আকাশ মেঘমুক্ত হলে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে আগামী দু-তিন দিনের মধ্যেই জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ৯৬ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুরে ৫৭ মিলিমিটার এবং গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় ৪৬ মিলিমিটার। ঢাকায় এ সময় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তবে সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা কমবে। এখন থেকে ক্রমে বাড়বে শীতের অনুভূতি।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD