1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:08 am

সরাইলে ট্রাক চাপায় লাখাইর একজনসহ দুই যাত্রী নিহত

Reporter
  • Updated Sunday, December 10, 2023
  • 161

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ড্রাম ট্রাক চাপায় লাখাইর একজনসহ সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
গতকাল শনিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এই দুঘর্টনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। এই সময় আহত হয়েছে অটোরিকশা চালক।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে একটি ড্রাম ট্রাক সরাইলের বিশ্বরোড দিয়ে যাওয়ার পথে বেড়তলা এলাকায় একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরো একজন মারা যান।
ড্রাম ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD