1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:52 am

সিলেটে সোনা জব্দ :: বানিয়াচংয়ের দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Reporter
  • Updated Sunday, December 10, 2023
  • 150

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় বানিয়াচংয়ের দুইজনসহ আটক ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী। পরে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে আটক ৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বানিয়াচং উপজেলার সিকন্দরপুরের আক্তারুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মিসফাহ মিয়া, হাবিবুর রহমান ও শানু মিয়া।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০ টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে। রাতে কাস্টমস বাদী হয়ে মামলা করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD