1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

মাধবপুরের ধর্মঘর ইউপিতে আইন শৃঙ্খলা কমিটির সভা

Reporter
  • Updated Wednesday, December 13, 2023
  • 135

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সচিব গুপেশ চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল। মাসিক সভায় অন্যান্যের মধ্যে চোরা-চালানের বিরুদ্ধে বক্তব্য রাখেন-মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর এসআই আব্দুল কাদের, সরাইল ২৫ ব্যাটালিয়ানের ধর্মঘর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ ইলিয়াস মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জিতু, ইউপি সদস্য আশিকুর রহমান মামুন, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃজাকির হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন খোকন, ইয়াজ উদ্দিন, সোহরাব হোসেন, মজিবুর রহমান, বিল্লাল মিয়া, বাহারুল ইসলাম, মুখলেছুর রহমান মহিলা সদস্য মোছাঃ রুকিয়া তৌহিদ ও স্থানীয় সাবেক সেনা সদস্য মুজিবুর রহমানসহ অদ্য ইউনিয়নের আইন শৃঙ্খলা ও চোরা-চালান প্রতিরোধ কমিটির সদস্যরা। সভায় বক্তারা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে চোরা-চালান ও মাদক প্রতিরোধে কাজ করা এবং পরিবহনে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি রোধ করা’সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD