1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:31 am

মাধবপুরে সুরমা চা বাগানে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি :: চেয়ারম্যান ও ডিজিএমসহ ১৬ জনের মালামাল লুট

Reporter
  • Updated Thursday, December 14, 2023
  • 170

জুয়েল চৌধুরী : মাধবপুরে চা বাগান এলাকায় সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদলের হাত থেকে রেহাই পায়নি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বাগানের ব্যবস্থাপনা পরিচালকেরও।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩ শ গজ দক্ষিণে সুরমা চা বাগান সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক মিঠুসহ ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ডিজিএম এমদাদুল হক মিঠু জানান, তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ১০/১২ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে ৬/৭টি যানবাহন আটক করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাতদল ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় খেজুর খাঁসহ কয়েকজন ডাকাত দলের হামলায় আহত হয়েছেন। খবর পেয়ে মাধবপুর সাকের্লের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD