1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:53 am

বানিয়াচংয়ে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Saturday, December 16, 2023
  • 153

এস এম খোকন : বানিয়াচংয়ে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গাঁজা আনানেয়ার কাজে ব্যহৃত একটি পিকআপ গাড়ী আটক করা হয়। বানিয়াচং থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এস.আই অমিতাভ দাস তালুকদার, এস.আই স্বপন চন্দ্র সরকার ও এস আই মঞ্জুরুলের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাগাপাশা গ্রামের জনৈক নূর মিয়ার মার্কেটের সামনে কাগাপাশা বাজার হইতে চমকপুর যাবার কাঁচা রাস্তার উপর হইতে ১২ কেজি গাঁজা এবং একটি ছোট পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো ন-১৬-৮৬৩৮) ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য মোতাবেক গ্রেফতারকৃত হবিগঞ্জ সদর উপজোর বড়বহুলা এলাকার মৃত রশিদ আলীর পুত্র সৈয়দ আলী (৪৯), একই এলাকার রাজনগর এলাকার মৃত সাদ্দত আলীর পুত্র সাইদুর রহমান (৩২) ও চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের আক্কাছ আলীর পুত্র মোঃ আজিম উল্লা (২১) পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি থানা পুলিশের নিকট মাদক, চুরি, ডাকাতি, দাঙ্গাসহ সকল প্রকার অপরাধীদের তথ্য দেওয়ার জন্য বানিয়াচং উপজেলার সর্বস্তরের লোকজনের নিকট অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD