1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:46 pm

মাধবপুরে এতিম ও পথশিশুদের মাঝে ‘ইচ্ছা’ এর খাবার বিতরণ

Reporter
  • Updated Sunday, December 17, 2023
  • 159

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে এতিম ও পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছেন (ইচ্ছা ) সমাজ কল্যাণ সংগঠন। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়া, গঙ্গানগর ও নোয়াগাঁও এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের সমাজ কল্যাণ সংগঠন ইচ্ছা এর উদ্যোগে সকাল বেলায় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় সকল শহীদের প্রতি শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। পথশিশু, এতিমরা অযত্ন-অবহেলায় কষ্টকর জীবন যাপন করে, সামাজিক দায়বদ্ধতায় তাদের বিষয় মাথায় রেখে (ইচ্ছা -ওঝঝঅ) সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিরতণকালে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি দীপেন কান্তি দেব নাথ, প্রধান নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয় সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD