1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

আরব আমিরাতে নেপালী সহকর্মীর ছুরিকাঘাতে চুনারুঘাটের যুবক নিহত

Reporter
  • Updated Sunday, December 24, 2023
  • 161

এস এম সুলতান খান, চুনারুঘাট : সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাউছার মিয়া। ৩৮ বছর বয়সী এই যুবক তাঁর এক নেপালি সহকর্মীর হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নিহত কাউছার চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মীর মোঃ ছাহেব আলী। নিহতের সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে মোঃ ছাহেব মেম্বার বলেন, বৃহস্পতিবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে খুনের ঘটনাটি ঘটে। ওই দিন রাতে কাউছারকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। পরে তাদের নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কাউছার আট বছর আগে আমিরাতে যান। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। কাউছারের তিন বছরের একটি পুত্র সন্তান ও দেড় মাসের একটি পুত্র সন্তান রয়েছে। রোববার রাত ৮টায় তাঁর মরদেহ আবুধাবি থেকে বিমানের একটি ফাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD