1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

প্রচারে প্লাস্টিক-পলিথিন ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

Reporter
  • Updated Tuesday, December 26, 2023
  • 156

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।
ইসির উপসচিব মো. আতিয়া রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা: জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD