1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৯

Reporter
  • Updated Tuesday, December 26, 2023
  • 187

স্টাফ রিপোর্টার : সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে বড়দিন উদ্যাপন উপলক্ষে সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় র‌্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল র‌্যাব-৯ এর সহকারী পুলিশ কমিশনার মোঃ মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বড়দিন এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‌্যাব-৯ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে।
র‌্যাব জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বড়দিন উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানস্থলে এবং আশেপাশে নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষেণ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বড়দিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। পাশাপাশি যে কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গির্জায় পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোষাকে র‌্যাব সদস্যরা সতর্কতার সাথে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD