1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

আজমিরীগঞ্জ আওয়ামী লীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া হৃদরোগে আক্রান্ত :: হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

Reporter
  • Updated Wednesday, December 27, 2023
  • 165

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিচে পড়ে মাথায় কিছুটা আঘাত পান। সাথে সাথে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
মিসবাহ উদ্দিন ভূইয়ার অসুস্থতার খবর জেনে খোঁজ খবর নিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ-বানিয়াচং নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বড় ভাই মিনহাজ উদ্দিন শরীফ রাসেল, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, কাকাইলছওয়ে ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বারবার নির্বাচিত মেম্বার নজরুল ইসলাম বাবুলসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার বলেছেন তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD