1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:06 pm

মাধবপুরে আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং সভা

Reporter
  • Updated Thursday, December 28, 2023
  • 136

মাধবপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুর থানার আয়োজনে মাদক, জুয়া, নারী নির্যাতন রোধ,বাল্য বিবাহ ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭শে ডিসেম্বর) বিকেল সাড়ে তিন ঘটিকায় ১ নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ২ নং ওয়ার্ড বটতলীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল কাদের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আশেকুর রহমান মামুন, নাছির উদ্দিন খোকন, আওয়ামী-লীগ নেতা সুহেল মিয়া, সাবেক মেম্বার আব্দুস সাত্তার, বিশিষ্ট মুরুব্বী মঞ্জুর আলী সরদার, সমাজসেবক রফিক মিয়া ও জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবু বক্কর সরদার, মোঃরফু মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ লিজা সুলতানা সাংবাদিক জাকির হোসেন’সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD