1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Friday, December 29, 2023
  • 149

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার এস আই লিটন রায় ও এ এস আই আব্দুর রহিম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাঁওতাল লাইনের সন্তোষ ঝড়ার বাড়ীর সন্নিকটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সিতেশ শুকবৈদ্য (৩৫) কে আটক করেন। সে চুনারুঘাট উপজেলার চিমটিবিল গ্রামের অশনী শুকবৈদ্যের ছেলে। এ ব্যাপারে মাদক কারবারী সিতেশ শুকবৈদ্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD