1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:13 am

বাহুবলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter
  • Updated Monday, January 1, 2024
  • 165

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবার।
জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহর সভাপতিত্বে ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
সংবর্ধিত ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক অজিত কুমার দেব, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক হাবিবুর রহমান, ডিএনআই সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আলেয়া বেগম, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোটের সাবেক প্রধান শিক মানিক মিয়া, সানশাইন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম জাফরী, সহকারী শিক মিল্টন বিশ্বাস ও ইউসুফ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছালেহ মো: জাবের এবং বিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক বিপুল চন্দ্র রায়। সভা শেষে সংবর্ধিত ব্যক্তিত্ব এসএম আসাদুজ্জামানকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD