1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

ভোট উৎসবের জন্য প্রস্তত লাখাইয়ের বুল্লা ইউনিয়নবাসী

Reporter
  • Updated Tuesday, January 2, 2024
  • 191

স্টাফ রিপোর্টার : আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট উৎসবের মাধ্যমে নৌকা প্রতীককে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করলেন লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নবাসী। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের আহবানে সাড়া দিয়ে তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল ইউনিয়ন আওয়ামী লীগ এমপি আবু জাহিরের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার প্রায় দুই জাহার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় এমপি আবু জাহির তাঁর মাধ্যমে বাস্তবায়ন হওয়া শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকারের কথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তার উদাহরণ টানেন। তিনি বলেন, “বিএনপি মানুষের অধিকার কেড়ে নেয়; দেশবিরোধী ষড়যন্ত্র করে মানুষকে কষ্ট দেয়। আর শেখ হাসিনা দেশের মেহনতি মানুষের সুবিধা নিশ্চিত করেন। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।”
সভায় উপস্থিত নানা শ্রেণি পেশার লোকজন কড়তালি দিয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং হাত তুলে ৭ জানুয়ারি ভোট উৎসব করে নৌকা প্রতীককে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান আজনু, সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, সদস্য গোপেশ মোদক, আওয়ামী লীগ নেতা শুভাষ চন্দ্র গোপ শিশু, মিন্টু চন্দ্র দাশ, আব্দুল রেজ্জাক, নিজাম উদ্দিন সুজন, বেলু মিয়া, বাবুল মিয়া, জাহারুল ইসলাম তাউস, হাফিজুল ইসলাম, সুমন আহমেদ বিজয়, সুকুময় গোপ, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া প্রমুখ।
সভায় পূর্ব বুল্লা গ্রামের লোকজন কাঠের তৈরী দৃষ্টিনন্দন ময়ূরপড়খী নৌকা নিয়ে মিছিল সহকারে সভাস্থলে আসেন। এ সময় নৌকা প্রতীকের শ্লোগাগে মুখড়িত হয় এলাকা।
এদিকে, চতুর্থবার হবিগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি এবং তিনবারের সংসদ সদস্য, এলাকাবাসীর নিকট কর্মবীর খ্যাত অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সমর্থনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দিনভর প্রচারণা, লিফলেট বিতরণ ও অনেকগুলো নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD