1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

চুনারুঘাটে ধানক্ষেতে পাওয়া গেলো আইনজীবীর সহকারীর গলাকাটা লাশ

Reporter
  • Updated Tuesday, January 2, 2024
  • 164

জুয়েল চৌধুরী : চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ে হারুন মিয়া (৪০) নামে এক আইনজীবী সহকারির গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়। খুন হওয়া হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে।
জানা যায়, সকালে চুনারুঘাট রানীগাঁওয়ের নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। লাশটি হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, লাশটি মর্গে পাঠানো হয়। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। এ রিপোর্ট লেখাকালে চুনারুঘাট থানার ওসি জানিয়েছেন, এখনও কেউ গ্রেফতার হয়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD