1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

ব্যারিষ্টার সুমনকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন

Reporter
  • Updated Wednesday, January 10, 2024
  • 142

শেখ জাহান রনি, মাধবপুর : সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিষ্টার সুমনকে মন্ত্রী করার দাবিতে গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলা বাসির আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
গতকাল বিকেল ৪টা ৩০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে সুমনকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনে সুমনকে মন্ত্রী করার দাবিতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোঃ বসির মিয়া, পৌর আওয়ামিলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ জয়নাল, সাবেক তরুণ লীগের সভাপতি রফিক ভূইয়া, মাওঃ জাকিউর রহমান, বরকত আলী, মোঃ সিরাজ মিয়া, মোঃ মুজাহিদসহ অনেকেই এ সময় শত শত জনসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD