1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

জঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Reporter
  • Updated Sunday, January 14, 2024
  • 155

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলায় গ্রেপ্তার আসামি শামীম মিয়া (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার সকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন তিনি। শামীম মিয়া উপজেলার দূর্গানগর গ্রামের মালু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক।
বিষয়টি নিশ্চিত করেছেন মনতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির। তিনি জানান, গত ৯ জানুয়ারি দুপুরে ভিকটিম বাড়ির পাশে লাকড়ি কুড়াতে যায়। এ সময় শামীম ও একই গ্রামের নূর রহমানের ছেলে মনির মিয়া ভিকটিমকে কৌশলে অটোরিকশায় তুলে চৈতন্যপুর গ্রামে খালের পাশে জঙ্গলে নিয়ে যায়। সেখানে শামীম ও মনির ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় শামীম ও মনির মিয়াকে আসামি করে মামলা করে। পরে পুলিশ শুক্রবার রাতে শামিমকে গ্রেপ্তার করে।
এসআই হুমায়ূন কবির জানান, আজ আদালতে শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মনিরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD