1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

আজমিরীগঞ্জে সংক্রান্তির মেলায় ২ জুয়াড়ী আটক :: জরিমানা

Reporter
  • Updated Monday, January 15, 2024
  • 188

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দিরের মাঠে প্রতি বছরের ন্যায় এ বছর ও শুরু হয়েছে পৌষ সংক্রান্তি মেলা। উক্ত মেলা চলবে ২ দিন রবি ও সোমবার । মেলাকে কেন্দ্র করে এক শ্রেণীর জুয়াড়িরা সক্রিয় হয়ে উঠেছে। এ খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, কালভৈরব মন্দির সংলগ্ন মেলার মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামসহ দুজনকে আটক করে মোবাইল কোর্টের মধ্যমে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।
১৪ জানুয়ারি রবিবার বিকাল প্রায় ৩ ঘটিকার সময় মেলার মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। এসময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনহাটির গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার কমিশনার (ভূমি) মো.শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রতিনিধিকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি।
প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার এস.আই প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD