1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে মুক্তি :: উদ্ধারকৃত গাঁজা বিক্রি :: মাধবপুরে দুই কনস্টেবল ক্লোজড

Reporter
  • Updated Sunday, January 28, 2024
  • 151

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) তাদেরকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। দুই কনস্টেবল হলেন- মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছাড়াই মনতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে সেই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় এবং উদ্ধারকৃত গাঁজা অন্য জায়গায় বিক্রি করে দেন। ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে তদন্ত সাপেক্ষে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া ও গাঁজা বিক্রির সত্যতা পায় তদন্তের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD