1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

লুকড়ায় রোদ পোহাতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

Reporter
  • Updated Sunday, January 28, 2024
  • 175

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রূপ বাহার (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আইয়ূব আলীর স্ত্রী। গতকাল ওই সময় তিনি রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে দুপুরে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন পিকআপসহ চালককে আটক করলে মৃত্যুর খবর শুনার সাথে সাথে চালক কৌশলে চলে গেলেও পিকআপ আটক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD