1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

চুনারুঘাটে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ :: আটক ১

Reporter
  • Updated Thursday, February 8, 2024
  • 163

এস এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাটে প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ৬নং সদর ইউনিয়নের উত্তর গোগাউড়া গ্রামের বাসিন্দা ও গোগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশু ছাত্রীকে একই গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি দু’দিন আগে ঘটলেও শিশুটি পিতা ইমান আলী শিশুটির চলাফেরা দেখে বুধবার দুপুর ২টায় তার মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর গোগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD