1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

সিলেট থেকে এমপি হতে মনোনয়ন কিনলেন ৪৮ নারী

Reporter
  • Updated Thursday, February 8, 2024
  • 175

সময় ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের আরো ২২ জন ফরম কিনেছেন। ফলে দুই দিনে সংরক্ষিত মহিলা আসনে সিলেট থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোট ৪৮ জন। এর আগে প্রথম দিন সিলেট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৬ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। সিলেট থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে আলোচনায় আছেন বেশ কয়েকজন।
এরমধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীমের স্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাজিরা চৌধুরি, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা আনোয়ার, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী মুমতাহিনা ঋতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাড. শামছুন নাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে এসব তথ্য জানান, দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫২২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬৭ টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, চট্টগ্রামে ৭৮টি, রংপুরে ৬০টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৬৮টি, বরিশালে বিভাগের ৩৬ জন ফরম কিনেছেন।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, প্রথম দিন ফরম সংগ্রহ করেছেন ৮১০ জন। এতে আয় হয়েছে ৪ কোটি টাকা ৫ লাখ টাকা। ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ ৬২টি, সিলেট ২৬টি, চট্টগ্রাম বিভাগ ১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা ৭৭টি এবং বরিশালে ৫৬টি রয়েছে।
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন ফরম বিক্রি হয় ৮১০টি, আয় হয় ৪ কোটি টাকা ৫ লাখ টাকা। ফলে দুই দিনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এক হাজার ৩৩২ জন। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD