
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনু্ষ্িঠত হয়েছে। গতকাল বুধবার (৭ ফ্রেরুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর প্রমুখ।
বিজ্ঞান মেলায় উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান দুই গ্রুপে ভাগ হয়ে অংশ গ্রহন করে।
Designed by: Sylhet Host BD