1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা ৭০ হাজার

Reporter
  • Updated Monday, February 12, 2024
  • 171

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এসময় উপজেলার ৬নং সদর ইউনিয়নের উত্তর নরপতি জাজিউতা এলাকায় ফসলি জমির মাটি কাটায় জড়িত থাকার অপরাধে ৬নং সদর ইউনিয়নের উত্তর নরপতি গ্রামের বাসিন্দা হাজী মৌলদ হোসেনের পুত্র রিপন (৩০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১)অনুযায়ী সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়, উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD