1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মোশাহিদ গ্রেফতার

Reporter
  • Updated Sunday, February 18, 2024
  • 147

স্টাফ রিপোর্টার : আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ সুপার আক্তার হুসেনের তত্তাবধানে সার্কেল এএসপি আবুল খয়ের ও থানার মোঃ মশিউর রহমান এর দিক নির্দেশনায় থানার এসআই আবু মোকছেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ বছরের পলাতক কুখ্যাত আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মোঃ মোশাহিদ আলী (৪৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশাহীদ বাহুবল থানার দত্তপাড়া গ্রামের মোঃ চেরাগ আলীর পুত্র।
গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলা ও একাধিক পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD