1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:27 am

ময়লার ভাগারে পরিনত জলসুখা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা

Reporter
  • Updated Sunday, February 18, 2024
  • 169

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার ড্রেনের মুখে সড়কের উপর যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে সৃষ্ট ময়লার স্তুপের কারণে সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দূর্গন্ধে এ সড়কে চলাচলকারী হাজারো মানুষের নাভিশ্বাস চরমে পৌঁছে গেছে। সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে পথচারীরা। সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হলেও তা যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও ডাস্টবিনের অভাবে আবর্জনার স্তুপ তৈরি হয়েছে সড়কের এ জায়গায়। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। মানুষকে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয় সড়কের পাশে গড়ে উঠা এ ময়লার ভাগাড়ের কারণে। দিন যত যাচ্ছে সড়কের উপর ময়লার স্তূপ ততই বড় হচ্ছে। ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে উৎকট গন্ধে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বিশেষ করে বয়:বৃদ্ধ ও শিশুসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পথচারীরা বলেন, সড়কে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ও মরা মুরগির বিষ্ঠা এমন কি বাথরুমের ময়লা ও এই ডেনে ছাড়া হয়, এর গন্ধে চলাচল করতে কষ্ট হয়। মুখ চেপে শ্বাস বন্ধ করে হাঁটতে হয়। আমরা এ দুর্গন্ধ থেকে পরিত্রাণ চাই।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সড়কের উপর। এত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও ময়লা-আবর্জনা সরানোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেউ। এমতাবস্থায় কর্তৃপক্ষের এ বিষয়ের উপর সু-দৃষ্টি একান্ত প্রয়োজন বলেও মনে করেন সচেতন মহল।
জলসুখা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ শেখ জুনায়েদ আহমেদ জানান, এই জায়গায় আমাদের ড্রেইন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প আসলে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি এবং একটি প্রকল্পে তালিকায় রয়েছে এখনও বাস্তবায়ন হয়নি। আশা করি অচিরেই হয়ে যাবে। যখন এই নালা বন্ধ হয়ে যায় পথচারীদের সমস্যা হয় তখন আমি এদের নিয়ে পরিষ্কার করাই।
আজমিরীগঞ্জ স্যানেটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন বলেন, আমি জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার শেখ জুনায়েদ আহমেদসহ পরিদর্শন করি এবং যারা আবর্জনা ও ময়লা রাখে তাদেরকে নিষেধ করে পরিষ্কারের জন্য পরামর্শ দিয়ে আসি। তিনি আরও বলেন তাহারা যদি ময়লা আবর্জনা রাখা বন্ধ না করে তাহলে আমরা আইনি ব্যাবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD