1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

আজমিরীগঞ্জে শর্ট সার্কিটের আগুনে পুড়ে বসতঘর ছাই

Reporter
  • Updated Sunday, February 18, 2024
  • 172

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বিদ্যুৎতের শর্ট সার্কিটের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিবপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাগুলিয়া বাড়ী এলাকায় মৃত বুলু মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘঠণা ঘঠে।
স্থানীয় ইউপি সদস্য মোশাহিদ মিয়া জানান, শুক্রবার রাতে হঠাৎ করে বুলু মিয়ার বসত ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার বলেন, খবর পেয়ে আমি মৃত বুলু মিয়ার বাড়িতে যাই। জানাগেছে বিদ্যুেতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। গতকাল শনিবার সকালে আমি ব্যাক্তিগত ভাবে পরিবারটিকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD