1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:27 am

বুল্লা বাজারে পিকআপ ঢুকে পড়েছে দোকানে :: আহত দুই

Reporter
  • Updated Tuesday, February 27, 2024
  • 147

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে পড়ায় আহত হয়েছে ২ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাজারের ব্যবসায়ী ইনু মিয়া ও দুঃখু মিয়া।
জানা যায়, গতকাল ওই সময় একটি পিকআপ ভ্যান লাখাই থেকে হবিগঞ্জ আসার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের মালামাল নষ্টসহ দুই ব্যক্তি আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD