1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুর থানার ওসি রকিবুল

Reporter
  • Updated Friday, March 1, 2024
  • 149

মাধবপুর প্রতিনিধি : রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন। মামলার রহস্য উদঘাটন, গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে।
জানা যায়, রকিবুল ইসলাম খাঁন ১৯৮৩ সালে ঢাকা বাড্ডায় জন্মগ্রহণ করেন। তেজগাঁ কলেজ থেকে অনার্স ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করেন। রকিবুল ইসলাম খাঁন পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে ২০০৭ সালে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি কমিশনার অ্যাওয়ার্ড, আইজিপি পদক ও জাতিসংঘ শান্তি রক্ষা পদক পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাইরে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।
ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।
অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য জেলা পুলিশ সুপারসহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুলিশের এ সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD