1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

বানিয়াচংয়ে বর্ণ্যঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

Reporter
  • Updated Sunday, March 3, 2024
  • 138

স্টাফ রিপোর্টার : “সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণ্যঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, ভোটার তালিকা ভুক্ত, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। নির্বাচন অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ ভৌমিক, উপজেলা যুবলীগের সিনিয়ন সহ-সভাপতি মাহবুবুর রহমান খান মাসুদ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন প্রমূখ। এসময় সেবা প্রত্যাশা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজনও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD