1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:20 am

করাঙ্গী নদীতে ভেসে এল বস্তাবন্দি যুবকের মরদেহ

Reporter
  • Updated Sunday, March 3, 2024
  • 166

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলায় পইল ইউনিয়নের হুরু মোড়া বন্দের গাতাবের এলাকার করাঙ্গী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (০২ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে ওই এলাকায় বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর ওসি অজয় চন্দ্রসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা আলামত নষ্টের জন্য হত্যা করে লাশ ফেলে রেখেছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD