1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:26 am

এক মাসেও পরিচয় মিলেনি সিলেট হিমাগারে পড়ে থাকা নারীর পরিচয়

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 138

জুয়েল চৌধুরী : মাধবপুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশ সিলেট হাসপাতালের হিমাগারে পড়ে থাকলে এক মাসেও তার পরিচয় মিলেনি। এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আজাদ হোসেন তার পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন স্থানে বার্তা প্রেরণ করেছেন।
গত ১ ফেব্রুয়ারি মাধবপুর বাজারে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৫০ বছর বয়সী এক নারী বিনা চিকিৎসায় যখন আরও অসুস্থ হয়ে পড়ে তার পাশে সমাজসেবা কিংবা হাসপাতালের কোনো নার্স বা চিকিৎসক এগিয়ে আসেনি। অবস্থার অবনতি হলে ৭ ফেব্রুয়ারি তাকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়। দুই দিন চিকিৎসা থাকার পর ৯ ফেব্রুয়ারি ওই নারী মারা যান। এরপর থেকে তার লাশটি হিমাগারে থাকলেও পরিচয় মিলেনি। যদি কেউ ওই নারীর পরিচয় পান তাহলে সদর থানায় যোগাযোগের জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD