1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

পুলিশের অভিযানে গ্রেফতার ৩ :: গাজাঁ ও ইয়াবা উদ্ধার

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 149

স্টাফ রিপোর্টার : মাধবপুর ও লাখাইয়ে থানা পুলিশের অভিয়ানে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ৩৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলার দক্ষ ও চৌকস পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম এর নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের অন্তর্গত আমতলী নামক স্থানে অভিযান চালিয়ে রবিবার ৩ মার্চ ৭নং জগদীশপুর ইউনিয়নের রসুলপুর এলাকার চাঁন মিয়ার পুত্র মোঃ সুজন মিয়া (২৮) কে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
লাখাই থানা পুলিশের অভিযানে গভীর রাতে ৫ নং করাব ইউ/পির অর্ন্তগত করাব এলাকায় শামছু মিয়ার পেয়ারা বাগানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার ছালেক মিয়ার পুত্র মোঃ সোহাগ আহমদ (২৪) ও মোঃ আব্দুল কুদ্দুছের পুত্র মোঃ রুয়েল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ হাজার টাকা। পরে গতকাল সোমবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD