1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

বাহুবল করাঙ্গী নদীর ব্রিজ পরিদর্শনে এমপি কেয়া চৌধুরী :: শীঘ্রই উদ্বোধন

Reporter
  • Updated Friday, March 8, 2024
  • 145

মনিরুল ইসলাম শামিম, বাহুবল : বাহুবল সদরের করাঙ্গী নদীতে নির্মিত ব্রিজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নব নির্মিত এ ব্রিজটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদ হৃদয়, সুজাত মিয়া, কাওসার মিয়া প্রমুখ।
পরিদর্শন শেষে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি করাঙ্গী নদীর ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে খুব দ্রুত উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD