1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা :: ১০ রমজান পর্যন্ত প্রাথমিক

Reporter
  • Updated Wednesday, March 13, 2024
  • 158

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শিখন ঘাটতি পূরণে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এছাড়া রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১৩ ডিসেম্বর ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ) ৬৪০ নম্বর স্মারকে জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD