1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অর্ধশত আহত :: ৫ জন সিলেটে

Reporter
  • Updated Thursday, March 14, 2024
  • 162

জুয়েল চৌধুরী : বানিয়াচং উপজেলার মক্রমপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, ওই গ্রামের হাফেজ মিয়া ও বিল্লাল মিয়ার গোষ্ঠীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাজারের এক দোকানে স্যালাইন কিনতে যায় হাফেজ মিয়ার এক লোক। এ সময় বিল্লাল মিয়ার লোক টিটকারী দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। গুরুতর আহত অবস্থায় হাফেজ মিয়া, বিল্লাল মিয়া, মিলন মিয়া, রুহুল আমিন, সাত্তার মিয়া, আব্দুল মন্নান, তাজুল ইসলামসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সুজাতপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD